× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:২৫ পিএম

৭ মাস হাতে রেখে সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:২৫ পিএম

উপদেষ্টাদের কোলাজ। ছবি : রূপালী বাংলাদেশ

উপদেষ্টাদের কোলাজ। ছবি : রূপালী বাংলাদেশ

২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও তাদের স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিবরণীতে ৩০ জুন ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদের তথ্য অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তী সাত মাসের সম্পদ বিবরণী এখনো প্রকাশ করা হয়নি। এ নিয়ে জনমনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

২০২৪ সালের অক্টোবর মাসে জারিকৃত প্রজ্ঞাপনের প্রথম ধারায় বলা হয়, বর্তমান সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদ বিবরণী দাখিল করতে হবে।

সাধারণত বাংলাদেশে আয়কর রিটার্ন জমার শেষ সময় ৩০ জুন। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করে। ফলে এই সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী আট মাসের সম্পদ বিবরণী কবে প্রকাশ করা হবে সে সম্পর্কে জানানো হয়নি।  

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত বিবরণীতে দেখা যায়, কয়েকজন উপদেষ্টার সম্পদ বেড়েছে, আবার কয়েকজনের সম্পদ কমেছে, যা বিশেষভাবে নজর কেড়েছে।

প্রকাশিত হিসাব অনুযায়ী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ৩০ জুন ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এর আগের বছর, অর্থাৎ ৩০ জুন ২০২৪ পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা।

প্রধান উপদেষ্টার সম্পদ বিবরণীর মন্তব্য অংশে উল্লেখ করা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, ব্যাংক আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে তার সম্পদের এই পরিবর্তন ঘটেছে।

আর যাদের সম্পদ বেড়েছে

ওয়াহিদউদ্দিন মাহমুদ: তার সম্পদ ১৫ কোটি ৯ লাখ টাকা থেকে বেড়ে ১৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৪৮৩ টাকা হয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ: তার সম্পদ ৭ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা থেকে সামান্য বেড়ে ৭ কোটি ১৬ লাখ ১৫ হাজার ২৬ টাকা হয়েছে। তার স্ত্রী মিজ পারভীন আহমেদের সম্পদও ৪.৬৪ কোটি থেকে বেড়ে ৫.৩৮ কোটি টাকা হয়েছে।

আদিলুর রহমান খান: উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ায় তার সম্পদ ৯৮ লাখ ২২ হাজার টাকা থেকে লাফিয়ে ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা হয়েছে। তার স্ত্রী ড. সায়রা রহমান খানের সম্পদও ৫.১৯ কোটি থেকে বেড়ে ৫.৮৩ কোটি টাকা হয়েছে।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: তার সম্পদ ৪ কোটি ৪৬ লাখ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৫৩৫ টাকা হয়েছে। তার স্ত্রী ডা. রমা সাহার সম্পদও ৩.১৪ কোটি থেকে ৩.৪০ কোটি টাকা হয়েছে।

ড. আসিফ নজরুল: তার সম্পদ ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৩ টাকা থেকে বেড়ে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা হয়েছে। তার স্ত্রী মিজ শীলা আহমেদের সম্পদ ২.০১ কোটি থেকে বেড়ে ২.৪৪ কোটি টাকা হয়েছে।

ফারুক ই আজম: তার সম্পদ ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী শামীমা ফারুকের সম্পদ ৩৬.৭০ লাখ থেকে বেড়ে ৩৯.৭৩ লাখ টাকা হয়েছে।

বি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন: তার সম্পদ ৩ কোটি ২৪ লাখ টাকা থেকে বেড়ে ৩.৫১ কোটি টাকা হয়েছে।

শারমীন এস মুরশিদ: তার সম্পদ ১০ কোটি ৬৫ লাখ টাকা থেকে বেড়ে ১০ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৭১৯ টাকা হয়েছে। তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর সম্পদও ১ কোটি টাকা বেড়েছে।

লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম: তার সম্পদ ২ কোটি ৬১ লাখ টাকা থেকে বেড়ে ২.৭৭ কোটি টাকা হয়েছে।

আলী ইমাম মজুমদার: তার সম্পদ ৩ কোটি ৩৭ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৮৮ লাখ টাকা হয়েছে।

ড. চৌধুরী রফিকুল আবরার: তার সম্পদ ৭ কোটি ২ লাখ টাকা থেকে বেড়ে ৭ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী অধ্যাপক তাসনিম সিদ্দিকীর সম্পদ ৭.৮২ কোটি থেকে ৮.২৯ কোটি টাকা হয়েছে।

মুহাম্মদ ফাওজুল কবির খান: তার সম্পদ ৬ কোটি ৪৭ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ৭২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী দিলরুবা কবিরের সম্পদ ৩.০৭ কোটি থেকে বেড়ে ৩.১৭ কোটি টাকা হয়েছে।

নূরজাহান বেগম: তার সম্পদ ৬ কোটি ২০ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৬৬৩ টাকা হয়েছে।

ফরিদা আখতার: তার সম্পদ ৮১.২৮ লাখ থেকে বেড়ে ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকা হয়েছে। তার স্বামীর সম্পদও ১.০৬ কোটি থেকে বেড়ে ১.১০ কোটি টাকা হয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন: তার সম্পদ ৮৮.১৫ লাখ থেকে বেড়ে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ১০২ টাকা হয়েছে। তার স্ত্রী কামরুন্নেসা হাসিনার সম্পদ ১০.৬১ লাখ থেকে বেড়ে ১৪.১১ লাখ টাকা হয়েছে।

শেখ বশিরউদ্দীন: তার মোট সম্পদ ৯১ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে ৯১ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৮৯৫ টাকা হয়েছে।

লে. জে. (অব.) আব্দুল হাফিজ: তার সম্পদ ১২ কোটি ৭২ লাখ টাকা থেকে বেড়ে ১৩ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে।

সম্পদ কমেছে যাদের

সৈয়দা রিজওয়ানা হাসান: তার সম্পদ ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫৫ টাকা থেকে কমে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকা হয়েছে। তবে তার স্বামী আবু বকর সিদ্দিকের সম্পদ ১.৮৯ কোটি থেকে সামান্য বেড়ে ১.৯০ কোটি টাকা হয়েছে।

ড. আফরোজী ইউনূস (প্রধান উপদেষ্টার স্ত্রী): তার সম্পদ ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা থেকে কমে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা হয়েছে।

সুপ্রদীপ চাকমা: তার সম্পদ ১ কোটি ২৬ লাখ টাকা থেকে কমে ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা হয়েছে। তার স্ত্রী নন্দিতা চাকমার সম্পদও ৬৩.২০ লাখ থেকে কমে ৫৮.৭৫ লাখ টাকা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী: তার সম্পদ ২ কোটি ২৬ লাখ টাকা থেকে কমে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকা হয়েছে। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ ২.৯৯ কোটি থেকে কমে ৭৬ লাখ ৯৬ হাজার ১৫৮ টাকা হয়েছে।

কে এম আসাদুজ্জামান (নূরজাহান বেগমের স্বামী): তার সম্পদ ২ কোটি ৮৮ লাখ টাকা থেকে কমে ১ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৬৫৯ টাকা হয়েছে।

আংশিক তথ্য

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (সাবেক উপদেষ্টা): ২০২৪ সালে TIN না থাকলেও ২০২৫ সালে তার সম্পদ ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা।

মো. মাহফুজ আলম (সাবেক উপদেষ্টা): তার সম্পদ ৪.২০ লাখ থেকে বেড়ে ১২ লাখ ৭৬ হাজার ৮৭৯ টাকা হয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ ও লুৎফে সিদ্দিকী: তাদের সম্পদের বিস্তারিত অঙ্ক প্রজ্ঞাপনে তারকা চিহ্নিত (*) রাখা হয়েছে। 

Link copied!