× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:২৭ এএম

দেশে এসে পৌঁছেছে প্রায় পাঁচ লাখ পোস্টাল ভোট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:২৭ এএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে দেশে এসে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি প্রবাসীদের পোস্টাল ব্যালট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ইসি এই তথ্য জানায়।  

নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রবাসীদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজারের বেশি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার তাদের ব্যালট সংগ্রহ করেছেন।

ইসি জানায়, ব্যালট পৌঁছেছে (গন্তব্যের দেশে) ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি, ভোটার কর্তৃক ব্যালট গ্রহণ ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন, ভোটদান সম্পন্ন করেছে ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন, ডাকবাক্সে জমা (সংশ্লিষ্ট দেশে) হয়েছে ৫ লাখ ৭ হাজার ৩২৭টি, বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি পোস্টাল ব্যালট।

একইভাবে দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন, তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। বাংলাদেশ পোস্টের মাধ্যমে ইতোমধ্যে ৭ লাখ ৬০ হাজারের বেশি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়েছে।

পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি, ভোটাররা ব্যালট গ্রহণ করেছে ৬ লাখ ১০ হাজার ৬৫০টি, ভোটদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫টি, পোস্ট অফিসে জমা পড়েছে ৫ লাখ ৬১ হাজার ১৩৯টি, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক গ্রহণ করেছে ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি পোস্টাল ব্যালট।

রূপালী বাংলাদেশ

Link copied!