× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০০ এএম

জোবাইদা, জাইমাকে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০০ এএম

স্ত্রী ও কন্যার সঙ্গে তারেক রহমান। ছবি : সংগৃহীত

স্ত্রী ও কন্যার সঙ্গে তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দিতে আসার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারাও একই কেন্দ্রে ভোট দেন।

বিএনপিপ্রধানের ভোটদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকেই কেন্দ্রে মোতায়েন ছিল সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য। তারেক রহমান কেন্দ্রে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলের বিপুল সংখ্যক নেতাকর্মী কেন্দ্রের বাইরে জড়ো হন। শুধু নেতাকর্মীই নন, এই কেন্দ্রটির দিকে বিশেষ নজর ছিল দেশি-বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যমেরও।

তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তিনি ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, নির্বাচনে দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

গত ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে বিদায়ী বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দুদিন পর ২৭ নভেম্বর তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হন।

বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আশির দশকে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় মায়ের (খালেদা জিয়া) সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন।

রূপালী বাংলাদেশ

Link copied!