ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে দেখা দিয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
অভিযোগ জানিয়ে মফিজুল ইসলাম নামের এক এজেন্ট বলেন, সকাল থেকেই এই কেন্দ্রে পরিকল্পিতভাবে প্রভাব সৃষ্টি করেছে একটি পক্ষ। কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট ছিলেন। কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা। পরে বিষয়টি জানানো হলে বের করে দেওয়া হয়। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানোর পর তারা পরিস্থিতি স্বাভাবিক করেন।
এরপরও ১০০ গজের ভেতরে বিএনপির বুথ রয়েছে। তারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ এই এজেন্টের।
এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, এমন কোনো কিছু ঘটেনি। কেউ যদি এ ধরনের অভিযোগ করে থাকেন, তাহলে ভুল দিয়েছেন। এখানে আইনের বাইরে কোনো কাজ হচ্ছে না। আমি মনিটরিং করছি। ভোটের পরিস্থিতি অনেক ভালো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন