ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটগ্রহণের প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৫৫ পিএম
নির্বাচন কমিশনের ব্রিফিং। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক গণভোটের প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়ার খবর নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, ‘এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। সন্তোষজনক বিষয় হলো, কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।’

উল্লেখ্য, সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এরপরই শুরু হবে ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। কমিশনের পক্ষ থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে অবহিত করা হচ্ছে।