× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৪৪ পিএম

বড় কোনো সংঘাত বা প্রাণহানি ছাড়াই  সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৪৪ পিএম

নির্বাচন কমিশনার। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনার। ছবি- সংগৃহীত

বড় ধরনের কোনো সংঘাত বা প্রাণহানি ছাড়াই সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, তাদের সবার ভোট গ্রহণ নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ গণমাধ্যমে স্বস্তি প্রকাশ করে বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কেন্দ্রের বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তা দ্রুত নিয়ন্ত্রণে আনে। তবে সবথেকে স্বস্তির খবর বড় ধরনের কোনো সংঘাত বা প্রাণহানি ছাড়াই সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

এবারের নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করেছে। ২৯৯টি আসনে মোট ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। একক দল হিসেবে সর্বোচ্চ ২৯০ জন প্রার্থী দিয়েছে বিএনপি। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ জন এবং জামায়াতে ইসলামী ২২৭ জন প্রার্থী নিয়ে শক্ত অবস্থানে রয়েছে।

শেরপুর ৩ আসন বাদে সারা দেশেই চলেছে এই ভোটাধিকার প্রয়োগের উৎসব। এখন অপেক্ষা ফলাফলের। জয়-পরাজয় যাই হোক, দেশের গণতন্ত্রের স্বার্থে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি।

 

রূপালী বাংলাদেশ

Link copied!