× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:২৬ এএম

গণভোটের ফলের গেজেট প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:২৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গণভোটের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬। বাতিল ভোট হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।

ইসির ঘোষণা অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত রাখা হয়। এর মধ্যে প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফল আগে ঘোষণা করা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে ইসি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এখন সেই ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হলো।

Link copied!