× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫০ পিএম

গণভোটের ফলাফলে ‘ভুল’ সংশোধন করল ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজশাহী-৪ আসনের গণভোটে প্রথম প্রকাশিত ফলাফলে ভুল দেখানোর পর তা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত গণভোটে দেশে প্রায় ৬২.৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ এবং ২৯.৩২ শতাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ বিজয়ী হলেও ১১টি আসনে ‘না’ জয়ী হয়েছে।

প্রথম প্রকাশিত ফলাফলে রাজশাহী-৪ আসনে ভোট কাস্টিং হার দেখানো হয়েছিল ২৪৪.২৯৫ শতাংশ। আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, অথচ কাস্টিং ভোট দেখানো হয়েছিল ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। তাতে ‘না’ ভোটের সংখ্যা দেখানো হয়েছিল ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৩৮২।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পর ইসি সংশোধিত ফলাফল প্রকাশ করে। সংশোধিত ফলাফলে দেখা যায়, রাজশাহী-৪ আসনের কাস্টিং হার ৭২.৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত থাকে। কাস্টিং ভোট বৈধ হিসেবে দেখানো হয়েছে, ২ লাখ ৩০ হাজার ৫২৩টি, এবং বাতিল ভোট ২৩ হাজার ৯১২টি। ‘না’ এবং ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যথাক্রমে ৬১ হাজার ২২৯ ও ১ লাখ ৪৫ হাজার ৩৮২।

এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদার।
 

Link copied!