× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:০২ পিএম

নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানাতে জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানসহ অধিবেশনের প্রস্তুতি চলছে, জানিয়েছেন সংসদ সংশ্লিষ্ট সূত্র।

আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর বিকেলে বিএনপির নতুন মন্ত্রিসভাও সংসদের একই স্থানে শপথ নেবে। এ তথ্য জানিয়েছেন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ।

সংসদ ভবন সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ভবনের অভ্যন্তর ও বরাদ্দকৃত কক্ষগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হচ্ছে। নির্বাচনের দু’দিন পর শনিবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালেই সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে।

জানা গেছে, সকাল ১০টায় সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবেন। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রের মতে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনো প্রস্তুত নয়।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, বঙ্গভবনের নির্দেশনায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির জয়ীর গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচনে বিএনপি ২০৯টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসছে। স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!