× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৫২ এএম

শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজ থাকছেন না, আসছেন মালদ্বীপ ও ভুটানের প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৫২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সশরীরে উপস্থিত থাকছেন না। তবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার শপথ গ্রহণ করবে।

নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব নয়। ভারতের পক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিরও ঢাকায় আসার কথা রয়েছে।

অন্যদিকে, আমন্ত্রণ জানানো হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসার সম্ভাবনা থাকলেও তিনি বর্তমানে সরকারি সফরে ইউরোপে অবস্থান করছেন। এ কারণে পাকিস্তান সরকার পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবালকে অনুষ্ঠানে পাঠাচ্ছে। এ ছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আমন্ত্রিত অতিথিদের তালিকায় বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন। অনেকেই ইতোমধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এর মধ্যে আরও কয়েকজন অতিথির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির জোটসঙ্গীরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

রূপালী বাংলাদেশ

Link copied!