× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৪০ পিএম

মন্ত্রিপরিষদের সম্ভাব্য তালিকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৭:৪০ পিএম

সংসদ ভবন। ছবি : সংগৃহীত

সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে স্পিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদের একটি তালিকা রূপালী বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে। 

তালিকায় দেখা গেছে: 

সংসদের স্পিকার- অ্যাডভোকেট জয়নুল আবেদীন অথবা নিতাই রায় চৌধুরী

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী- তারেক রহমান

স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রী- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী- সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পররাষ্ট্রমন্ত্রী- আমীর খসরু

পররাষ্ট্র প্রতিমন্ত্রী- ড. হুমায়ুন কবীর

অর্থমন্ত্রী- ড. রেজা কিবরিয়া

শিক্ষামন্ত্রী- আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষা প্রতিমন্ত্রী- সায়েদ আল নোমান

পরিকল্পনা মন্ত্রী- ড. আব্দুল মঈন খান

বাণিজ্যমন্ত্রী- আব্দুল মুখতাদীর

শিল্পমন্ত্রী- আব্দুল আউয়াল মিন্টু

নৌ-পরিবহন মন্ত্রী- মেজর হাফিজ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী- নজরুল ইসলাম খান

পানিসম্পদ মন্ত্রী- আসাদুল্লাহ হাবিব দুলু

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী- ফজলুর রহমান

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী- আমানউল্লাহ আমান

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী- জোনায়েদ সাকি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী- ডা. এ. জেড. এম. জাহিদ

যুব ও ক্রীড়া মন্ত্রী- আলী আজগর লবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী- অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান

ধর্মবিষয়ক মন্ত্রী- শামীম কায়সার লিংকন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী- আলতাফ হোসেন চৌধুরী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী- ইকবাল হাসান মাহমুদ টুকু

কৃষিমন্ত্রী- শামসুজ্জামান দুদু

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী- মির্জা আব্বাস

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী- নুরুল হক নুর

রেলপথ মন্ত্রী- গয়েশ্বর চন্দ্র রায়

জনপ্রশাসন মন্ত্রী- ড. ইসমাইল জবিউল্লাহ

সমাজকল্যাণ মন্ত্রী- রুহুল কবির রিজভী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী- দীপেন দেওয়ান

কালকেই (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপি সূত্রে জানা গেছে, এই বর্ণিল অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা দিল্লির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিদেশি অতিথিদের তালিকায় রয়েছেন: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসা। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবারের শপথ অনুষ্ঠানে একটি বিশেষত্ব থাকছে বলে জানা গেছে। নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ শপথ গ্রহণের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও একটি পৃথক শপথ গ্রহণ করবেন।

আরবি/এসবি/খাজা

Link copied!