× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:৪৬ পিএম

রোজার মধ্যে তপশিল ঘোষণার প্রস্তুতি ইসির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:৪৬ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

রোজার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তপশিল ঘোষণার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আয়োজন করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব। খুব শিগগির সংরক্ষিত মহিলা আসনের পাশাপাশি সংসদের দুটি সাধারণ আসন—বগুড়া-৬ ও শেরপুর-৩-এর তপশিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে। তবে এ দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোজার ঈদের পর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১১টি আসনে জয়লাভ করে। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও ৪ আসন বাদে ২০৯টি আসনের ফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। জোটের শরিক দলগুলোকে নিয়ে বিএনপির মোট আসন সংখ্যা ২১৪, যার ফলে তারা প্রায় ৩৫-৩৬টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পাওয়ায় ১৩টি সংরক্ষিত নারী আসন তাদের ভাগে আসতে পারে। এ ছাড়া স্বতন্ত্র সাতজন সদস্য মিলে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত করতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণের  পরেই সংরক্ষিত নারী আসনের নির্বাচনি কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা তৈরি, রাজনৈতিক দল ও জোটের মধ্যে আসন বণ্টন এবং নির্বাচনি আইন পর্যালোচনার বিষয়ে প্রস্তুতি চলছে। যৌথ সচিব পদমর্যাদার কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছে কমিশন।

আইন অনুযায়ী, সংসদে দল ও জোটের প্রাপ্ত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। সাধারণত প্রার্থী সংখ্যা আসনের সমান হওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয় না। তবে এবার নারী প্রার্থীদের হলফনামায় নতুন নির্দেশনা থাকছে, যেখানে দেশ-বিদেশে থাকা তাদের ব্যক্তিগত সম্পদের বিবরণী দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের তপশিল পবিত্র রমজান মাসে ঘোষণা করা হলেও ভোট গ্রহণ ঈদের পরেই অনুষ্ঠিত হবে। রোজা চলাকালীন নির্বাচনি প্রচারণার ভোগান্তি এড়াতে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!