বাংলাদেশের রাজনীতিতে সূচিত হলো এক নতুন অধ্যায়। দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি।
জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি তার দাপ্তরিক কার্যক্রমের সূচনা করবেন। এদিন বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠকে বসবেন। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের(সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।
এদিকে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন:
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- মির্জা ফখরুল ইসলাম আলমগীর;
অর্থমন্ত্রণালয়- আমির খসরু মাহমুদ চৌধুরী;
স্বরাষ্ট্র মন্ত্রণালয়- সালাহউদ্দিন আহমদ;
পররাষ্ট্র (টেকনোক্র্যাট) মন্ত্রণালয়- ড. খলিলুর রহমান;
কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)- মো. আমিন উর রশিদ;
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়- ইকবাল হাসান মাহমুদ;
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়- হাফিজ উদ্দিন আহমেদ;
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়- আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন;
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়- আব্দুল আওয়াল মিন্টু;
ধর্মবিষয়ক মন্ত্রণালয়- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ;
ভূমি মন্ত্রণালয়- মিজানুর রহমান মিনু;
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়- নিতাই রায় চৌধুরী;
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়- খন্দকার আব্দুল মোকতাদির;
তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়- জহির উদ্দিন স্বপন;
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়- আফরোজা খানম রিতা;
পানি সম্পদ মন্ত্রণালয়- মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি;
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়- আসাদুল হাবিব বুলু;
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়- মো. আসাদুজ্জামান;
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়- জাকারিয়া তাহের;
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়- দীপেন দেওয়ান;
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- আ ন ম এহসানুল হক মিলন;
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়- ফকির মাহবুব আনাম স্বপন;
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়- শেখ রবিউল আলম;



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন