× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:০১ এএম

বিক্রম মিস্রি–ডা. শফিকুর রহমান বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন বিক্রম বিস্রি। 

সাক্ষাতে পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও ভারতের সম্পর্কের জনগণকেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘদিনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত ও ঐতিহাসিক বন্ধনের কথা উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে আরও শক্তিশালী ও ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!