বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠান সৌদি যুবরাজ। তিনি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য শুভকামনা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নতুন সরকারের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন