× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:৫৫ পিএম

কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করব : কৃষি প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:৫৫ পিএম

কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বণ্টনের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি প্রণোদনা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আজ প্রথম দিন দায়িত্ব পালন শুরু করছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ শুরু করব। কৃষক কার্ড কীভাবে কার্যকরভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।

তিনি জানান, কৃষক কার্ড চালু হলে কৃষকরা সার, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি প্রণোদনা সহজে পাবেন। পাশাপাশি কৃষিবিমা সুবিধা গ্রহণ এবং স্বল্পসুদে কৃষিঋণ পাওয়ার সুযোগও তৈরি হবে।

সরকারের লক্ষ্য কৃষি খাতকে আরও সংগঠিত ও প্রণোদনাভিত্তিক সহায়তার আওতায় আনা এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে প্রকৃত কৃষকদের তালিকা হালনাগাদ করে স্বচ্ছ প্রক্রিয়ায় কার্ড বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড কার্যকর হলে কৃষি ভর্তুকি ব্যবস্থাপনা সহজ হবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি সহায়তার আওতায় আসবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!