× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:০২ এএম

চেইন অফ কমান্ড বজায় রাখার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:০২ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি : রূপালী বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি : রূপালী বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যেকোনো মূল্যে কমান্ড চেইন বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেন সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করেন। পাশাপাশি তদবির ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন মন্ত্রী। বৈঠকে ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা অঞ্চলের উপমহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রী বলেন, পুলিশের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না এবং দায়িত্ব পালনে নির্ধারিত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গত ১৭ বছরের কর্মকাণ্ড নিয়ে পেছনে না তাকিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তিনি নিজেও অতীতে নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয় এবং দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে বলে সতর্ক করেন তিনি। বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সড়কে জনগণের দুর্ভোগের বিষয়েও গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে কষ্ট দিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। প্রয়োজনে সড়কের এক পাশ চালু রেখে কার্যক্রম পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!