× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৫২ এএম

দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি : ড. ইফতেখারুজ্জামান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৫২ এএম

ড. ইফতেখারুজ্জামান। ছবি- সংগৃহীত

ড. ইফতেখারুজ্জামান। ছবি- সংগৃহীত

দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, একুশের মূল শিক্ষা হলো- সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা। তাই নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারবিরোধী যেকোনো শক্তিকে প্রতিহত করাই একুশের চেতনার দাবি। সকলের সমান মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এই চেতনার মূল উদ্দেশ্য।

টিআইবির নাম বাংলায় না থাকা প্রসঙ্গে তিনি বলেন, টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা, যার নাম বিশ্বব্যাপী স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনা কখনোই অন্য ভাষাকে বর্জনের কথা বলেনি। বরং এটি সব ভাষার মর্যাদা ও চর্চার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশেও বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে, তাদের ভাষার অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আজ যখন আমরা ভাষার অধিকারের কথা বলি, তখন তা কেবল বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শব্দবন্ধটি কোথা থেকে এসেছে? এর মূল অর্থই হচ্ছে- প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমি মনে করি, সব মানুষের সমান অধিকার এবং নির্বিঘ্নে ভাষা চর্চার পথের অন্তরায়গুলো আমাদের চিহ্নিত করতে হবে। আর এই পথের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি এবং ধর্মান্ধতা।

রূপালী বাংলাদেশ

Link copied!