× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:০৬ পিএম

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী 

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:০৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

আগামী ২৬ ফেব্রুয়ারি দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ওই দিন সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান করবেন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখা ব্যক্তিদের এই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে।

একুশে পদক প্রদানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী একই দিন বিকেলে ‘অমর একুশে বইমেলা’ উদ্বোধন করবেন। তিনি সরাসরি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করবেন।

উল্লেখ্য, কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ ২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন দশজন ব্যক্তি।

Link copied!