× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৪৩ পিএম

অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৪৩ পিএম

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। ছবি : সংগৃহীত

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। মেধাবী এই আইনজীবীর নিয়োগের খবর আইন অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পিতা, মরহুম আব্দুর রউফ চৌধুরী, ছিলেন বিশিষ্ট ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক। বাবার আদর্শে গড়ে ওঠা রাগিব রউফ চৌধুরী শিক্ষাজীবন শুরু করেন কুষ্টিয়া জিলা স্কুল থেকে এবং এসএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাজ্যে পড়াশোনা চালিয়ে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন এবং লন্ডনের মর্যাদাপূর্ণ ‘লিংকনস ইন’ থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর ব্যারিস্টার রাগিব রউফের প্রধান অঙ্গীকার হলো দেশের আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। অভিজ্ঞ এই আইনজীবীর নেতৃত্বে বিচার বিভাগে স্বচ্ছতা ও ন্যায়বিচার আরও সুসংহত হওয়ার আশা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!