× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩০ পিএম

ডিআরইউ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে জসিম-আরিফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৩০ পিএম

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম ও সদস্য সচিব আরিফ । ছবি- সংগৃহীত

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম ও সদস্য সচিব আরিফ । ছবি- সংগৃহীত

সদস্য এবং সদস্যদের সন্তানদের মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে গঠিত হয়েছে  ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব।’ নয় সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (মীর মোহাম্মদ জসিম) এবং সদস্য সচিব হয়েছেন সিনিয়র সদস্য শেখ মো. আরিফ। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- নিয়াজ মাহমুদ সোহেল (অর্থ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস পান্না (নারী বিষয়ক সম্পাদক), মাহমুদ সোহেল (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক), মাহফুজ সাদী (কার্যনির্বাহী সদস্য), কাজী শহীদুল আলম (আজকালের খবর), মো. রিয়াসাদ আজিম (রিয়াসাদ আজিম ডটকম) এবং আসিফ জামান সুমিত (একুশে টিভি)। 

উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি-২০২৬ ডিআরইউতে একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি, ২০২৬ ইং তারিখে সংগঠনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় "ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব" প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন হয়। সিদ্ধান্তমতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!