পদ থেকে তিন সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসনের মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া সচিবরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মিজ্ রেহানা পারভীন।
জনস্বার্থে আদেশগুলো জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রত্যাহারের পর তিন সচিবকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


