× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩৫ এএম

রমজানেই সংরক্ষিত নারী আসনে ভোট!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩৫ এএম

রমজানেই সংরক্ষিত নারী আসনে ভোট!

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সংসদ সচিবালয় থেকে ২৯৬ জনের একটি ভোটার তালিকা পাঠানো হয়েছে। এখন এ তালিকা যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্বাচন–সংক্রান্ত কার্যক্রম শুরু করবে কমিশন।

আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রোজার মধ্যেই সংসদে সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!