× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৩৯ পিএম

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৩৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি- সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি- সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি জেদ্দায় অনুষ্ঠিতব্য ইসলামিক সহযোগিতা সংস্থা (ইসলামিক সহযোগিতা সংস্থা)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। যেখানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির সাধারণ সচিবালয়ে ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্ত—বিশেষ করে বসতি সম্প্রসারণ, সংযুক্তকরণ এবং দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা—নিয়ে পর্যালোচনা করা হবে।

ওআইসি জানিয়েছে, জরুরি অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় এবং ইসরাইলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের কিছু জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করে সেখানে নতুন বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের বৃহত্তর কৌশলের অংশ, যা দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করতে পারে।

Link copied!