× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:০৮ পিএম

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:০৮ পিএম

মোহন রায়হান। ছবি- সংগৃহীত

মোহন রায়হান। ছবি- সংগৃহীত

কর্ণেল তাহেরকে নিয়ে মোহন রায়হানের লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটির কারণে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত পুরস্কার পাননি কবি মোহন রায়হান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কবি তার নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

পুরস্কার বাতিল হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এবং সেগুলো আমলে নেওয়া হয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মোহন রায়হানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটিও একটি।

মোহন রায়হানকে পুরস্কার না দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে পুনরায় পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। আগের সরকারের সময়ে বাংলা একাডেমি তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছিল। এখন আমরা বিষয়টি পর্যালোচনা করব, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’

কী ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না। বিষয়টি তদন্তাধীন, তাই মন্তব্য করা সমীচীন নয়।’

 

অন্যদিকে, পুরস্কার না পাওয়ার বিষয়ে নিজের ফেসবুক পোস্টে মোহন রায়হান লেখেন, প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতা বিভাগ) আমাকে প্রদান করা হয়েছিল। এ পুরস্কার আমার একদমই প্রত্যাশিত ছিল না। আমি কারও কাছে তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ-এর মাধ্যমে পুরস্কার গ্রহণের মহড়া করানো হয়। আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। পরে জানতে পারি, ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা ‘তাহেরের স্বপ্ন’-এর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।

Link copied!