× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:১৬ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে মাউশির নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:১৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনেক প্রতিষ্ঠান এখনো নির্ধারিত বিল জমা না দেওয়ায় বকেয়া অর্থ ছাড়ে বিলম্ব হচ্ছে। দ্রুত বিল দাখিল করলে শিক্ষকরা যেমন দ্রুত টাকা পাবেন তেমনি প্রশাসনিক জটও কমবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বিল জমা দেওয়ার গতি সন্তোষজনক নয়। প্রয়োজনীয় আবেদন দ্রুত সম্পন্ন হলে বকেয়া পরিশোধ প্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হবে।

এর আগে অধিদপ্তরের জারি করা এক নির্দেশনায় জানানো হয়, অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের বেতন ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

ইএফটির মাধ্যমে অর্থ প্রেরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে এমপিওভুক্ত সব শিক্ষক-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পরে এসব তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমে যাচাই করা হয়। যাচাইয়ের সময় যেসব তথ্য ত্রুটিপূর্ণ (ইনভ্যালিড) হিসেবে শনাক্ত হয়েছিল এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে বেতন পুনরায় সচল হয়েছে, তাদের বকেয়া পরিশোধের জন্য ‘বিল সাবমিট’ অপশন চালু করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, যেসব মাসের বেতন বা উৎসব ভাতা বকেয়া রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে এমপিওসংক্রান্ত নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএসের এমপিও-ইএফটি মডিউলে লগইন করতে হবে। এরপর প্রতিটি বকেয়া মাসের বিল আলাদাভাবে সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের হিসাবে বকেয়া অর্থ পাঠানো হবে।

তবে ইএফটি পদ্ধতি চালুর পর ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনো শিক্ষক বা কর্মচারী অনলাইন এমপিও আবেদনের মাধ্যমে ইতোমধ্যে বকেয়া তুলে থাকেন, তাহলে বিল সাবমিটের সময় তাদের ক্ষেত্রে ‘পেমেন্ট নেই’ অপশন নির্বাচন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

মাউশি কর্মকর্তারা আশা করছেন, প্রতিষ্ঠানগুলো দ্রুত বিল জমা দিলে বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া অচিরেই সম্পন্ন করা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!