× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:২৫ এএম

কাল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১১:২৫ এএম

কাল থেকে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু। ছবি : প্রতীকী

কাল থেকে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু। ছবি : প্রতীকী

ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনের আসনভিত্তিক অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ ঈদুল ফিতর ধরে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হবে এই টিকিট বিক্রি। রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানায় রেলওয়ে সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

একজন যাত্রী সর্বোচ্চ একবার ঈদযাত্রার অগ্রিম টিকিট কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করা যাবে। কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!