রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
এর আগে, সোমবার (২ মার্চ) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাতিল হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।


