ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৩৯ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

কূটনৈতিক মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বেগ জানিয়েছে। যুদ্ধ দীর্ঘ হলে সবাই সমস্যায় পড়বে। তাই অতি দ্রুত কূটনৈতিক সমাধানের মাধ্যমে এ যুদ্ধ বন্ধে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধ কবে বন্ধ করবে এটা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে না।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন। রোহিঙ্গা সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে।

ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশকে নতুন করে চিন্তা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমার সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ হিসেবে মূল্যায়ন করেছেন। ২৫ সালের ফেব্রুয়ারি থেকে ট্যারিফ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং জুলাইয়ের ৩১ তারিখে এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাংলাদেশের নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়।