× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:৫১ পিএম

যেভাবে টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ও সাধারণ ছুটি মিলিয়ে টানা দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ নির্বাহী আদেশে একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। 

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

এর ফলে ঈদ উপলক্ষে নির্ধারিত ছুটির সঙ্গে অন্যান্য ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ মার্চ পবিত্র শবে কদরের সাধারণ ছুটি। এর পরদিন ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে আগে থেকেই নির্ধারিত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি যুক্ত হলে টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

এ ক্ষেত্রে ১৬ মার্চ অফিস শেষে সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটিতে থাকতে পারবেন।

ঈদের এই ছুটির পর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। তবে এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)।

ফলে কেউ যদি মাঝের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ ব্যক্তিগত ছুটি নিতে পারেন, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!