মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তাজনিত কারণে ইরান, ইরাক, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এতে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো সরাসরি প্রভাবিত হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই পরিস্থিতির কারণে গত এক সপ্তাহে মোট ২৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কয়েত এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েসের ৪টি, এয়ার এরাবিয়ার ৬টি (শারজাহগামী) এবং কাতার এয়ারওয়েসের ৪টি ফ্লাইট।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন