ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে সরকার : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৫৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারের এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।