ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে এক হাজারের কম ভোট পেয়েছে যেসব দল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:১৬ পিএম
সংসদ ভবন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারেরও কম ভোট পেয়েছে পাঁচটি দল। 

বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। 

দলগুলো হচ্ছে- বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি।

নির্বাচন কমিশনের তথ্যমতে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। অনান্য দলের চেয়ে তিন কোটি ৭৪ লাখের বেশি ভোট পেয়েছে বিএনপি।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই কোটি ৩৮ লাখ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  ২২ লাখের বেশি ভোট ভোট পেয়েছে।