× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:৩৯ পিএম

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (৭ মার্চ) আরও ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার আন্তর্জাতিক বিমান চলাচলে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর পর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী দুটি, জাজিরা (কুয়েত) দুটি, এয়ার অ্যারাবিয়া শারজাহগামী ছয়টি, কাতার চারটি, গালফ এয়ার দুটি এবং এমিরেটস এয়ারলাইনস চারটি ফ্লাইট।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে গত কয়েক দিনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে, যা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব ফেলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!