ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৌদিতে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৭:০৩ পিএম
বাংলাদেরশ সরকারি লোগো। ছবি - সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপনাস্ত্র হামলা দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আহত হয়ে চিকিতসারত বাংলাদেশিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলেও জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। অত্র অঞ্চলে চলমান সহিংসতায় নিরপরাধ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানিতেও গভীর উদ্বেগ জানানো হয়েছে। 

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই শোক ও উদ্বেগ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের শখিপুরের মোশাররফ হোসেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সহিংসতার নিন্দা জানিয়ে পরিস্থিতির মাত্রা কমিয়ে আনতে এবং আর কোন প্রাণহানি যেন না হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয়। একই সাথে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সরকারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে পরিস্থিতিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।