× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:২৫ পিএম

বাংলাদেশকে জ্বালানি তেল দিতে চায় চীন-ভারত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল সরবরাহে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। দেশ দুটির রাষ্ট্রদূত অর্থ এবং জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকের পর এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার (৯ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করেন।

সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং জ্বালানি সহযোগিতায় চীন আগ্রহী।

চীনের রাষ্ট্রদূতের বৈঠকের আগে একই দিন ভারতীয় রাষ্ট্রদূত জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জ্বালানি সরবরাহ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। চলতি বছর এ পর্যন্ত চুক্তিটির আওতায় ৫ হাজার টন ডিজেল পেয়েছে বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল পাওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এ ছাড়া, চুক্তির আওতায় ঐচ্ছিক ৬০ হাজার টন কোটা থেকেও সরবরাহ পেতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!