× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৩:১৭ পিএম

জ্বালানি তেলের দাম বাড়বে কি না জানালেন প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৩:১৭ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত

আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, দেশে অকটেন ও পেট্রোলের কার্যত কোনো সংকট নেই। পেট্রোল পুরোপুরি দেশে উৎপাদন ও পরিশোধন করা হয়। অকটেনের বেশির ভাগই দেশ থেকে পরিশোধিতভাবে পাওয়া যায়। আর কিছু অকটেন আমদানি করতে হয়। ডিজেল ও ফার্নেস তেলের জন্য আমদানির ওপর নির্ভরতা বেশি।

তিনি বলেন, পেট্রোল পাম্পে লম্বা লাইনের কারণ হলো অযৌক্তিক উদ্বেগে জ্বালানি পাওয়া যাবে না বা দাম বাড়তে পারেএমন আশঙ্কা। তবে এ পর্যন্ত কোনো পাম্পে জ্বালানি সংকট দেখা যায়নি এবং যেহেতু দাম বাড়েনি, তাই উদ্বেগ সময়ের সাথে কমে যাবে।

প্রতিমন্ত্রী জানান, যে দুটি জাহাজ জ্বালানি নিয়ে আসার কথা ছিল, তার একটি গতরাতে পৌঁছেছে। আরেকটি জাহাজ থেকে আজ দুপুরে জ্বালানি খালাস করা হবে। ১২ তারিখ আরও একটি জাহাজ আসবে। তিনি উল্লেখ করেন, রোজা ও ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুত।

ভারতের সঙ্গে থাকা পাইপলাইনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নিয়মিত আসছে। প্রতি মাসে পাইপলাইনের মাধ্যমে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসে। অনানুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করা হয়েছে, সুযোগ থাকলে প্রতিবেশী হিসেবে জ্বালানি সরবরাহ বাড়ানো হোক।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে থাকলেও সিলিং করা হয়েছে। ভবিষ্যতে দাম বৃদ্ধির প্রয়োজন হলে জনদুর্ভোগ এড়াতে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রাইড শেয়ারকারীদের সুবিধার জন্য সরকার আজ থেকে প্রতিদিন পাঁচ লিটার করে তেল সরবরাহের ব্যবস্থা করেছে।

Link copied!