× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৪৮ পিএম

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকলের সম্মিলিত চেষ্টার মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে এ আহ্বান জানান।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। এরপর মহাপরিচালক তার দরবার গ্রহণ শুরু করেন।

প্রথমেই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তার সময়কালীন গৃহীত পদক্ষেপ ও উন্নয়নকাজের বিবরণ তুলে ধরেন।

তিনি সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে সকলের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য প্রযোজ্য নির্দেশনা বাস্তবায়নে সকল পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ পর্যায়ে তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দরবার শেষে সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে শিশু উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ৬ জনকে সম্মাননা প্রদান করেন মহাপরিচালক। সম্মাননা হিসেবে প্রত্যেককে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া ও নগদ অর্থ প্রদান করা হয়।

দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ ছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

Link copied!