আগামী বুধবার (১৮ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ মার্চের স্মারকমূলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ বুধবার এক দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং ও বেসরকারি অফিস নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ আগামী বুধবার (১৮ মার্চ) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।


