ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় বিমান চলবে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান পুনরায় চালু হবে আগামী ১ জুলাই থেকে।

বুধবার (১১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় এ রুটে পুনরায় বিমান চলাচল শুরু হবে। আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে এই বিমান চলাচল শুরু হবে।

ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।