আজকের সংসদ অধিবেশন জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের নতুন পদযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্রের পদযাত্রা নতুন করে শুরু হবে। জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষাও এই সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।
রাষ্ট্রপতির এ ভাষণ মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হবে। এরপর ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।


