ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০১:০২ পিএম
আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা পৌনে ১টার দিকে তিনি এই শপথ নেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসনে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তাদেরকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্বাভাবিকভাবে এই দুজন আর মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারবেন না। এর ফলে একজন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার।