× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:৫৩ এএম

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে মানুষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:৫৩ এএম

ঈদযাত্রা শুরু। ছবি : সংগৃহীত

ঈদযাত্রা শুরু। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন যাত্রীরা।

শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে রেলপথে শুরু হয় বাড়ি ফেরা মানুষের এই যাত্রা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হয়।

এরপর ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং ভোর সাড়ে ৬টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে।

স্টেশন এলাকায় ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই এবং যাত্রীচাপও তুলনামূলক স্বাভাবিক রয়েছে। তবে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ছাদে কিছু যাত্রীকে ভ্রমণ করতে দেখা গেছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী স্থাপন করা হয়েছে। পাশাপাশি স্টেশনজুড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!