× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:৪৮ পিএম

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:৪৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিকদেরকে শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আযান ও ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুম্মা পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ।

এসময় বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বুধবার ( ১১ মার্চ) থেকে তিন দিনব্যাপী পিলখানা কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আযান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রামু সেক্টরের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া। ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর সিপাহী মো. সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান লাভ করেন।

ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শ্রীমঙ্গল সেক্টরের হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নায়েক মোঃ বিলাল আহমদ। কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন।

দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

রূপালী বাংলাদেশ

Link copied!