× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৪:৫৯ পিএম

‘স্নাতকোত্তর পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক হবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৪:৫৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। ছবি- সংগৃহীত

কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

রোববার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকারের এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে নারী ও কন্যাশিশুরা হবে নিরাপদ, সম্মানিত ও ক্ষমতায়িত।

তিনি বলেন, কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষা একটি কন্যাশিশুকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং তাকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একইসঙ্গে এটি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জুবাইদা রহমান বলেন, সমাজের নিপীড়িত ও পিছিয়ে থাকা মানুষের জন্য তাদের অবদান প্রশংসনীয়। কন্যাশিশুদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কন্যাশিশুরাও নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরে।

তারা বলেন, অনেক নারী বিচার পাওয়ার আশায় আদালতে গেলেও যথাযথ সহায়তা পান না। 

তাদের দাবি, নারীরা যেন ন্যায়বিচার পেয়ে মাথা উঁচু করে আদালত থেকে বের হতে পারেন, এটি নিশ্চিত করতে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!