× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৫৮ পিএম

‘দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৫৮ পিএম

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৫ থেকে ২০ বছরের তুলনায় এই রমজানে ভোজ্য পণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল। রোজা শুরুর দিকে কিছু কৃষিপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলেও সরকারের তদারকিতে ব্যবসায়ীরা তা করতে পারেননি। আগামী রমজানে দেশের ব্যবসায়ীরা সৌদি আরবের ব্যবসায়ীদের মতো রমজানে লাভের চিন্তা না করে ব্যবসা করবেন।

তিনি বলেন, রমজানের পরে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের বিশাল পার্থক্যের কারণ ও সমাধান খুঁজতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।

মতবিনিময়সভায় বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি আবুল বশরসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!