ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:৩৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি - সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতেছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‌‘বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জয় অর্জন সম্ভব। দেশের ক্রিকেট দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তা আমাদের সকলকে গর্বিত করেছে। আশা করি, তরুণদের এই সাফল্য ও জয়যাত্রা অব্যাহত থাকবে।’