× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৩৭ পিএম

রান্নাঘরে রাখা স্টিলের বাক্সের ভেতর ছিল ২০ কেজি গাঁজা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০২:৩৭ পিএম

গাঁজা উদ্ধার, আটক ১। ছবি : রূপালী বাংলাদেশ

গাঁজা উদ্ধার, আটক ১। ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ (রঘুনাথপুর) এলাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ মার্চ) রাত প্রায় ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি দল জাফরগঞ্জ (রঘুনাথপুর) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সোহেল শেখ (৪৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বসতবাড়ির একচালা বিশিষ্ট রান্নাঘরে রাখা একটি স্টিলের বাক্সের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো ৯টি ব্যাগ ভর্তি মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. সোহেল শেখ জাফরগঞ্জ (রঘুনাথপুর) এলাকার মৃত ফরিদ শেখের ছেলে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জব্দ করা আলামত থেকে ১০ গ্রাম গাঁজা রাসায়নিক পরীক্ষার জন্য আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহেল শেখ জানান, পলাতক সহযোগী সোহাগ হোসেন (৪০), আলাউদ্দিন (৪০) ও শান্তা বেগম (৩২)-এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার বাড়িতে রাখা হয়েছিল।

এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফরগঞ্জ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

রূপালী বাংলাদেশ

Link copied!