× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:২৯ পিএম

ঈদে নৌপথে সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গত ১৫ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিশেষ দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতায় বিভিন্ন এলাকায় বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি বা নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

দক্ষিণ জোনের ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর ও চৌমূহনী; লক্ষীপুরের মজুচৌধুরীর হাট ও আলেকজান্ডার; বরিশালের ডিসি ঘাট, উলানীয়া ও পুরাতন হিজলা, পটুয়াখালীর আলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, ও বাউশিয়া, নোয়াখালীর তমুরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাঠছিড়াসহ পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরি ঘাট এলাকায় জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে এ বাহিনীটি।

কোস্ট গার্ড জানায়, দুষ্কৃতিকারীদের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর প্রতিটি সদস্য সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। ফলে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল ফিতর-পরবর্তী যাত্রী সাধারণের নৌ-যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

Link copied!