× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০২:১৯ পিএম

ঈদের ছুটিতেও সচিবালয়ে কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০২:১৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

রোজার ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হন।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি সভাপতিত্ব করবেন।

বৈঠকের আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। সেখানে দেশীয় প্রযুক্তিতে আধুনিক ভ্যাকুয়াম যন্ত্র তৈরি এবং আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতেও সংশ্লিষ্টদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাত, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদ উদযাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

উল্লেখ্য, আজ পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এ ছাড়া বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। তবে ছুটির মধ্যেও রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখতে কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!